পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৭:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৭:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের পদ থেকে অব্যাহতি নিলেন শেখ মো. সাজ্জাত আলী।

বৃুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তিনি ‘পারিবারিক কারণ’ দেখিয়ে অব্যাহতিপত্র পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছেন।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে পরিবর্তন আসার পরদিনই সরে গেলেন ডিএমপি কমিশনার।

বিষয়টি নিশ্চিত ডিমএমপির ডিসি মিডিয়া মুহাম্মদ তালেবুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী।

এ বিষয়ে সাজ্জাত আলী সাংবাদিকদের বলেন, ‘আগামী নভেম্বর পর্যন্ত আমার চুক্তির মেয়াদ আছে। তবে আমি আজ অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছি।’

ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে ২০২৪ সালের ২১ নভেম্বর দায়িত্ব নিয়েছিলেন শেখ মো. সাজ্জাত আলী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ