পিলখানা হত্যাকাণ্ড সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার চক্রান্ত: স্থানীয় সরকার মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থা ও সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার চক্রান্ত হয়েছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘শহিদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি
তিনি বলেন, এই দিনটি আমাদের জাতীয় জীবনের কলঙ্কময় দিন। দেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়ার, সেনাবাহিনীর মনোবল ভেঙে দেয়ার চক্রান্ত হয়েছিল।
মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকার গঠনের মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সুযোগ পেয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডের দায়ীদের আইনের আওতায় এনে সাজার ব্যবস্থা করা হবে।
জনতার আওয়াজ/আ আ