দুর্নীতির প্রশ্নে আপস নয়: মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুর্নীতির প্রশ্নে আপস নয়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ

 

ঠাকুরগাঁও প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি দুর্নীতিকে প্রশ্রয় দিবও না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য তো দুদক রয়েছে তারা বিষয়টি দেখবেন।’

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সব অফিস প্রধান কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমাদের সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। আমরা কত দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারবো। দেশকে সত্যিকার অর্থে একটি সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করতে পারবো। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে সেই বিষয়গুলোতে আমাদের নজর দেওয়া উচিত।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ