জাতীয় সংসদের চীফ হুইপ হলেন যিনি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪১, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় সংসদের চীফ হুইপ হলেন যিনি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬ ১২:৪১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬ ১২:৪১ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ হিসেবে বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য নূরুল ইসলামকে নিযুক্ত করা হয়েছে।

আজ সোমবার (০২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, The Bangladesh (Whips) Order, ১৯৭২ (P.O. 64 of 1972) এর Article 3(1) এর বিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হইপ ও হুইপ নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি।

একইসঙ্গে আরও ৬ জন সংসদ সদস্যকে হুইপ নিযুক্ত করা হয়েছে।

নবনিযুক্ত হুইপরা হলেন, ১. হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউস ২. খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ৩. শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ৪. নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু ৫. দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া ৬. লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ