র্যাব বিলুপ্তির সুপারিশ করল টিআইবি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জনগণের মৌলিক অধিকার লঙ্ঘনের হাতিয়ার র্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে ‘সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কৌশলগত প্রাধান্য ‘টিআইবির সুপারিশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই আহ্বান করেন টিআইবির নির্বাহী পরিচালক।
তিনি বলেন, র্যাব বিলুপ্ত করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ডিজিএফআই-এসবি-ডিবি-এনএসআইয়ের মতো গোয়েন্দা সংস্থাগুলো সংস্কারের উদ্যোগ নিতে হবে।
এ ছাড়া সরকারের কাছে র্যাব সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত বিচারবহির্ভূত হত্যা, গুম ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘন, অনিয়ম-দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও সুপারিশ করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
অন্তবর্তীকালীন সরকারের আমলে জারিকৃত ত্রুটিপূর্ণ ও অগ্রহণযোগ্য ‘পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫’ বাতিল করে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ সাপেক্ষে নতুন করে একটি স্বাধীন পুলিশ কমিশন আইন প্রণয়নের আহ্বান জানান তিনি।
জনতার আওয়াজ/আ আ