মহানবীর (স.)-এর জীবনী লিখতে চান আসিফ নজরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মহানবীর (স.)-এর জীবনী লিখতে চান আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ৭, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ৭, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (স.)। তার জীবন ও শিক্ষার ওপর অনেক লেখক বিভিন্ন সময়ে গ্রন্থ রচনা করেছেন। এবার সহজ ও বোধগম্য ভাষায় মহানবী (স.)-এর জীবনী মানুষের সামনে তুলে ধরতে চান সাবেক অন্তর্র্বতী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (৭ মার্চ) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এই ইচ্ছার কথা ব্যক্ত করেছেন।

ড. আসিফ নজরুল লিখেছেন, কয়েক বছর আগে তিনি হজ পালন করেন। হজ থেকে দেশে ফেরার পর তার ধর্মীয় বিষয়ে জ্ঞানার্জনের আগ্রহ অনেক বেড়ে যায়। সেই সময় তিনি মহানবী (সা.)-এর জীবনী নিয়ে বেশ কয়েকটি বই পড়েন।

আসিফ নজরুল বলেন, এসব পড়ার পর তার মনে প্রবল ইচ্ছা জন্মে সহজ ভাষায় মহানবী (সা.)-এর জীবন ও কর্ম নিয়ে একটি বই লেখার। তিনি চান, এতে শুধু ধর্মীয় দিকটি নয়, বরং মানুষের পথপ্রদর্শক হিসেবে মহানবীর (সা.) ভূমিকা, ব্যবসা, যুদ্ধ পরিচালনা, কূটনীতি, রাষ্ট্র পরিচালনা এবং মানবাধিকারের মতো বিভিন্ন ক্ষেত্রে তার অসাধারণ সাফল্যও তুলে ধরা হবে।

তিনি স্বীকার করেছেন, এটি একটি বড় এবং কঠিন কাজ। তবু সাহসিকতার সঙ্গে এই প্রকল্পের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিলেন।

ড. আসিফ নজরুল আরও জানান, এ সময়ে দেশে সরকার পরিবর্তনের ঘটনা ঘটে এবং তার ব্যক্তিগত জীবনেও বড় পরিবর্তন আসে। ফলে লেখালেখি তো দূরের কথা, এমন কোনো বিষয়ে ভাবার সময়ও তিনি পাননি।

তবে বর্তমানে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। তার ভাষ্য, আল্লাহর রহমতে পুরনো সেই ইচ্ছা আবার জাগ্রত হচ্ছে এবং ইনশাআল্লাহ তিনি এ কাজে হাত দেবেন। এ জন্য তিনি সবার দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্র্বতী সরকার। সেই সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল আইন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। এছাড়াও শেষ দিকে কিছুদিন ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বও সামলেছেন।

অবশেষে গত ১২ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ অন্যান্য সকল উপদেষ্টা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ