‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করে বিএনপির এমপিরা আইনি ব্যত্যয় ঘটিয়েছেন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ৯, ২০২৬ ২:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ৯, ২০২৬ ২:০৯ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ-২০২৫’ লঙ্ঘন করে বিএনপির সংসদ সদস্যরা আইনি ব্যত্যয় ঘটিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তার মতে, সনদ বাস্তবায়ন আদেশের ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এমপিদের শপথের পরপরই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা ছিল।
রবিবার (৮ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
আখতার প্রশ্ন রেখে বলেন, আইনসভার সদস্য হয়ে কীভাবে তারা আইন লঙ্ঘন করেন, সেটি আজ বড় প্রশ্ন। তবে বিএনপি জনগণের সঙ্গে চাতুরি করলে আওয়ামী লীগের মতোই পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
জনতার আওয়াজ/আ আ