ভালুকায় ৫ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ,৩টি অটোরিক্সা উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভালুকায় ৫ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ,৩টি অটোরিক্সা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৩১, ২০২২ ৬:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১, ২০২২ ১:০১ পূর্বাহ্ণ

 

ময়মনসিংহের ভালুকায় অটো ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ছিনতাইকৃত ৩টি অটোরিকশাও জব্দ করে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে গাজীপুরের শ্রীপুর ও পরে গফরগাঁও, কিশোরগঞ্জসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রটিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মঞ্জু, শাহাবুদ্দিন, কামাল, নজরুল এবং মিজান। তারা ময়মনসিংহ এবং গাজীপুর জেলার বাসিন্দা। তাদের দেয়া তথ্য মোতাবেক ছিনতাই হওয়া তিনটি অটোরিক্সা উদ্ধার করা হয়। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ