সংসদে দেখে পড়া এলাউড না: স্পিকার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০২, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংসদে দেখে পড়া এলাউড না: স্পিকার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১৫, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১৫, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয় সংসদে বক্তব্য দেয়ার সময় কাগজ দেখে পড়া থেকে বিরত থাকতে বললেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সংসদে এটা এলাউড না।

রবিবার (১৫ মার্চ) সংসদের অধিবেশনের দ্বিতীয় দিনে বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচিত সংসদ সদস্য মো. অলিউল্লাহকে উদ্দেশ করে তিনি এ কথা বলেন।

অধিবেশন চলাকালে ওই এমপি বক্তব্য দেয়ার সময় কাগজ দেখে পড়ছিলেন। এ সময় স্পিকার তাকে উদ্দেশ করে বলেন, আপনি ও আপনার পূর্ববর্তী বক্তা দেখে দেখে পড়েছেন, সংসদে এটা এলাউড না। ভবিষ্যতে না দেখে বলার অভ্যাস করেন। এটি সংসদের রেওয়াজ। এটা আমাদের সবার মান্য করা উচিত। আমি অত্যন্ত বিনতিভাবে আপনাকে জানাচ্ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ