রাফীর সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন তমা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাফীর সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন তমা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬ ৪:৪৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬ ৪:৪৫ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
ঢালিউডের বাতাসে গত কয়েক বছর ধরেই ভাসছে নির্মাতা রায়হান রাফী ও চিত্রনায়িকা তমা মির্জার প্রেমের খবর। পারিবারিক আয়োজন থেকে শুরু করে বিদেশ ভ্রমণ সবখানেই দুজনকে দেখা যেত হাত ধরাধরি করে। নেটিজেনরা এক প্রকার নিশ্চিতই ছিলেন যে, তাদের পর্দার পেছনের রসায়নটা কেবল বন্ধুত্বের গণ্ডিতে সীমাবদ্ধ নেই।

সম্প্রতি এক অনুষ্ঠানে তমাকে সরাসরি প্রশ্ন করা হয়, ‘রায়হান রাফীর সাথে এখনো তোমার সম্পর্ক আছে?’ এমন প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন এই অভিনেত্রী। তমা দ্বিধাগ্রস্ত কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘মানে কী বলবো? ট্রু না ফলস বলবো? মানে ট্রু অর ফলস।’

উপস্থাপিকা তখন তাকে সত্য-মিথ্যা কিংবা ‘হ্যাঁ’ বা ‘না’ বলার সুযোগ দিলে তমা কোনো রাখঢাক না রেখেই সরাসরি জানিয়ে দেন, ‘আচ্ছা… না।’

তমার এই সোজাসাপ্টা ‘না’ তে শুধু উপস্থাপিকাই নন, অবাক হয়েছেন তার ভক্তরাও। কয়েক বছর ধরে চলা নিবিড় সম্পর্কের এমন অবসান বা অস্বীকার মেনে নিতে পারছেন না অনেকেই। প্রশ্ন উঠেছে, তবে কি তাদের দীর্ঘদিনের বন্ধুত্বের পথটাও এখন ভিন্ন দিকে মোড় নিয়েছে?

বন্ধুত্বের ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হলে তমা কিছুটা নমনীয় হয়ে উত্তর দেন। তিনি বলেন, ‘আছে, বাট আগের মতো ওভাবে এখন আর কথা হয় না।’ তমা মির্জার এই মন্তব্যে পরিষ্কার যে, রাফীর সঙ্গে তার সম্পর্কের উষ্ণতায় এখন ভাটা পড়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ