গণহত্যার কালরাত্রি স্মরণে আলোর মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণহত্যার কালরাত্রি স্মরণে আলোর মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
গণহত্যার কালরাত্রি স্মরণে ‘গণহত্যা: দেশে দেশে- কালে কালে’ শীর্ষক আর্ট ইন্সটলেশন ও আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে উদীচী কার্যালয় থেকে আলোর মিছিলটি শুরু হয়ে শিখা চিরন্তনের দিকে অগ্রসর হয়। মিছিলে অংশ নেওয়া শিল্পীরা গান ও আবৃত্তির মাধ্যমে কর্মসূচি পালন করেন।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শিখা চিরন্তনে আর্ট ইন্সটলেশন উপস্থাপনের কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়। মিছিলে গণহত্যার প্রতীকী প্রতিবাদ হিসেবে বিভিন্ন ব্যক্তির প্রতিকৃতি বহন করা হয়।

শিখা চিরন্তনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উদীচী (একাংশ) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর নির্বিচার হত্যাযজ্ঞের মাধ্যমে বাংলাদেশে গণহত্যা শুরু হয়, যা ১৬ ডিসেম্বর পর্যন্ত চলতে থাকে। এই সময়ের মধ্যে প্রায় ৩০ লাখ মানুষ নিহত হন, যা মানব ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়।

তিনি ওই সময়ের মানবতাবিরোধী অপরাধের বিচার দাবি করেন এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় অভিযুক্তদেরও বিচারের আওতায় আনার আহ্বান জানান।

তপন আরও বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে এখনো গণহত্যা ও সহিংসতা অব্যাহত রয়েছে। এসব ঘটনার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলেও কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান উদীচী (একাংশ) কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ