হরমুজ প্রণালীতে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: আব্বাস আরাঘচি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হরমুজ প্রণালীতে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: আব্বাস আরাঘচি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬ ৪:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬ ৪:১৬ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক
ছবি সংগৃহীত
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত ও উত্তেজনার মধ্যেও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করা হয়নি, বরং খোলা থাকবে বাংলাদেশসহ ৬ ‘বন্ধুরাষ্ট্রের’ জন্য। দেশগুলো হলো- বাংলাদেশ, চীন , রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, পশ্চিমা গণমাধ্যমে দাবি করা হচ্ছে- প্রণালীটি পুরোপুরি বন্ধ, যা সঠিক নয়।

তিনি বলেন, অনেক দেশ ও জাহাজ মালিক তাদের জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য ইরানের সঙ্গে যোগাযোগ করেছে।

তিনি আরও জানান, যেসব দেশকে ইরান ‘বন্ধু’ হিসেবে বিবেচনা করে, তাদের ক্ষেত্রে সশস্ত্র বাহিনী নিরাপদে প্রণালী পারাপারের ব্যবস্থা করেছে।

তার ভাষ্য অনুযায়ী, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক, ভারত এমনকি বাংলাদেশও এই সমন্বয়ের আওতায় রয়েছে। ইতোমধ্যে ভারতের দুটি জাহাজ নিরাপদে প্রণালী অতিক্রম করেছে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, ইরান স্পষ্ট করে দিয়েছে যে শত্রু বা বিরোধী দেশগুলোর জন্য এই পথ উন্মুক্ত নয়। আব্বাস আরাঘচি বলেন, বর্তমান পরিস্থিতিতে অঞ্চলটি একটি যুদ্ধক্ষেত্র এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও কিছু উপসাগরীয় দেশের জাহাজকে প্রণালী ব্যবহার করতে দেওয়া হবে না।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘোষণার মাধ্যমে ইরান একদিকে যেমন তার কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রাখছে, অন্যদিকে বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কও ধরে রাখতে চাইছে। সূত্র: এনডিটিভি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ