স্মৃতিসৌধে স্লোগান-মডেল মিস্টি সুবাসসহ ২ জন রিমান্ডে - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্মৃতিসৌধে স্লোগান-মডেল মিস্টি সুবাসসহ ২ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৮, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৮, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

সাভারের জাতীয় স্মৃতিসৌধে স্লোগান দেওয়ার ঘটনায় গ্রেপ্তার মডেল মোসা. সিমু আক্তার বৃষ্টি (ওরফে মিষ্টি সুবাস) ও রফিকুল ইসলামকে (ওরফে দুর্জয়) রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত মিষ্টি সুবাসের দুই দিন এবং আসামে রফিকুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে পুলিশ তাদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে। মামলাটি আশুলিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, আসামিরা ঘটনাস্থলে উপস্থিত থেকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছে এবং আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিকে শনাক্ত করতে রিমান্ড প্রয়োজন।

আসামিপক্ষ জামিন আবেদন করলেও রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২৬ মার্চ দুপুরে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ২০-২৫ জন ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবির প্লেকার্ড ব্যবহার করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধুসহ বিভিন্ন স্লোগান দেয়। পরে পুলিশ দুজনকে আটক করে এবং এ ঘটনায় মামলা করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ