বিমানের টয়লেটে মিলল ১৫৩ সোনার বার - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিমানের টয়লেটে মিলল ১৫৩ সোনার বার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৯, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৯, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের শৌচাগার থেকে ১৫৩টি স্বর্ণের বার জব্দ করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক)। যার মোট ওজন ১৭ কেজি ৭৮৪ গ্রাম।

রবিবার (২৯ মার্চ) বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার রাতে উড়োজাহাজের কার্গো কম্পার্টমেন্টের শৌচাগার থেকে সোনার বারগুলো জব্দ করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, শনিবার রাত ৯টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-৩৪৮) শাহজালাল বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ সি-২ এ অবতরণ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের আগে থেকেই সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়। অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভসেকের সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়।

অভিযানে ফ্লাইটের কার্গো হোল্ডে তল্লাশি করে শৌচাগারের প্যানেল খুলে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় মোট ১৫৩টি সোনার বার জব্দ করা হয়। জব্দ করা প্রতিটি সোনার বারের ওজন ১১৬ গ্রাম, যার মোট ওজন ১৭ কেজি ৭৮৪ গ্রাম। এসব সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ