বিগত সময়ের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিগত সময়ের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৯, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৯, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বিগত সময়ের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংসদে কঠোর বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো; আমিনুল হক। তিনি বলেন, যুব প্রশিক্ষণের নামে গত ১৬/১৭ বছর অনেক বড় বড় দুর্নীতি হয়েছে এবং যারা সুযোগগুলো নিয়েছেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

রবিবার (২৯ মার্চ) সংসদ অধিবেশনে সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুকের এক সম্পুরক প্রশ্নের উত্তরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ কথা জানান ৷ এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যরিষ্টার কায়সার কামাল ৷

প্রতিমন্ত্রী বলেন, অল্প সময় দায়িত্ব নেওয়ার পরে আমরা যেটা দেখেছি যে বিগত ১৬/১৭ বছর এই যুব উন্নয়ন বা যুব প্রশিক্ষণের বিভিন্ন নামে অনেক বড় বড় দুর্নীতি হয়েছে ৷ অনেক কিছু ইতোমধ্যে পরিলক্ষিত হয়েছে। সেগুলো আপাতত পর্যবেক্ষণের জন্য রেখেছি।

দুর্নীতিকে আমরা কখনোই কোন প্রশ্রয় দিব না এবং যারা অবৈধভাবে বিভিন্নভাবে এই সুযোগগুলো নিয়েছেন বাছাই করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিব ৷ পাশাপাশি যুবকদের কর্মসংস্থানের জন্য যুবতীদের কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে সে অনুযায়ী যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আরো ব্যাপকভাবে কর্মসংস্থান ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণগুলো যাতে একদম সঠিকভাবে করা হয় সেগুলো আমি নিজে তদারকি করবো।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ২০০৮ সাল থেকে ক্রীড়াঙ্গনে দলীয়করণ দুর্নীতি অনিয়মের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মো. মোশারফ হোসেনের এক সম্পুরক প্রশ্নের উত্তরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ কথা জানান ৷

মন্ত্রী বলেন, আপনারা সকলেই জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় থেকে, ২০০৮ সাল থেকে ক্রিকেট বোর্ডসহ বাংলাদেশের সকল স্পোর্টসকে দলীয়করণ এবং রাজনৈতিকরণের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গন ধ্বংসের পথে চলে গেছে ৷ সেই ধ্বংসস্তূপ ক্রীড়ায়াঙ্গনকে নতুনভাবে দলীয়করণ ও রাজনৈতিকরণ মুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করে চলেছি ৷ আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে বিগত ২০০৮ সাল থেকে যারা এই দলীয় সুযোগ সুবিধার মাধ্যমে যাদের অবৈধ নিয়োগ হয়েছে সেগুলো আমরা দ্রুতই একটি তদন্ত কমিটি করে এর ভিতরে কারা কারা জড়িত ছিল সেগুলো জাতির সামনে নিয়ে আসবো। পাশাপাশি আমাদের সর্বশেষ ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারী ব্যক্তিগত সম্পদের হিসাব নেওয়ার কিছু ইস্যু আমার সামনে পরিলক্ষিত হয়েছে। দুদকের যিনি মহাপরিচালক রয়েছেন তার কাছে আহ্বান করব এ বিষয়ে তদন্তে কোন কিছু থাকলে তিনি যাতে আমাদেরকে অবগত করেন এবং এগুলো যাতে জাতির সামনে উপস্থাপিত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ