হামে শিশুমৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হামে শিশুমৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৩০, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৩০, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
দেশের বিভিন্ন অঞ্চলে হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (২৯ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি দলের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি।

সভায় সরকারের চলমান কার্যক্রম, সংসদে সরকারি দলের কৌশল এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপস্থাপিত ব্রিফিংয়ে সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাব এবং শতাধিক শিশুর মৃত্যুর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হয়। এ প্রেক্ষিতে তিনি দুজন মন্ত্রীকে দায়িত্ব দিয়ে সারা দেশ ঘুরে পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের নির্দেশ দেন। একই সঙ্গে আক্রান্ত এলাকাগুলোতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।

স্বাস্থ্য খাতের সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত তিন মাসে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৬৩ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় একই ধরনের ঘটনার খবর পাওয়া যাচ্ছে, যা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দিচ্ছে। চিফ হুইপ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মাঠপর্যায়ের বাস্তব চিত্র পর্যালোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, শিশু মৃত্যুর মতো সংবেদনশীল ঘটনায় কোনো গাফিলতি সহ্য করা হবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ