ঈদযাত্রায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৯৪ জন, আহত ১২৮৮ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদযাত্রায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৯৪ জন, আহত ১২৮৮

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৩০, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৩০, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
এ বছর ঈদুল ফিতরের আগে ও পরে সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত এবং এক হাজার ২৮৮ জন আহত হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, ঈদযাত্রায় ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত ও এক হাজার ৪৬ জন আহত হয়েছেন। নৌপথে আটটি দুর্ঘটনায় আটজন নিহত, ১৯ জন আহত ও তিনজন নিখোঁজ আছেন। রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত হয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠিত দুর্ঘটনা বিশ্লেষণে দেখা যায়- মোট যানবাহনের ২৭ দশমিক ১৬ শতাংশ মোটরসাইকেল, ১৭ দশমিক ৭৩ শতাংশ ট্রাক-কাভার্ডভ্যান, ১৬ দশমিক ২২ শতাংশ বাস, ১৫ দশমিক ২৮ শতাংশ ব্যাটারিচালিত রিকশা, ৮ দশমিক ৪৯ শতাংশ কার-মাইক্রোবাস, ৭ দশমিক ৭৩ শতাংশ নছিমন-করিমন ও ৭ দশমিক ৩৫ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ