প্রিয়াংকাকে হলিউড তারকাদের উপেক্ষা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রিয়াংকাকে হলিউড তারকাদের উপেক্ষা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬ ৩:৪২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬ ৩:৪২ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া গত কয়েক বছর ধরে হলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। সম্প্রতি তিনি অস্কারের মঞ্চেও উপস্থাপনা করেছেন। ইতালির মিলানে সেই অনুষ্ঠানে প্রিয়াংকা চোপড়াকে হলিউড তারকাদের পক্ষ থেকে উপেক্ষা করার দাবি ঘিরে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার গুঞ্জন শুরু হয়েছে।

অনুষ্ঠানপরবর্তী সময়ে এমন কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে ডুয়া লিপার সঙ্গে সাবলীলভাবে আড্ডা দিতে দেখা গেছে। এ সময় সেখানে ছিলেন হলিউড অভিনেতা জেইক গেলিনহ্যাল ও অভিনেত্রী অ্যানি হ্যাথওয়েও।

সেই অনুষ্ঠানের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, প্রিয়াংকা চোপড়া অন্য তারকাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তার সতীর্থরা তাকে পাত্তা দিচ্ছেন না। এমন দৃশ্যই দেখা গেছে। এরপরই সামাজিক মাধ্যমের নেটিজেনরা দাবি তোলেন, গায়িকা ডুয়া লিপাসহ বাকি তারকারা প্রিয়াংকাকে এড়িয়ে গেছেন।

এমন বিতর্কের একপর্যায়ে এক জনপ্রিয় ইনফ্লুয়েন্সার প্রিয়াংকার সমর্থনে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছেন, ভারতীয় গণমাধ্যম ও নেটিজেনরা নিজেদের দেশের তারকার সাফল্য উদযাপন না করে উল্টো তাকে ছোট করার চেষ্টা করছেন।

অন্যদিকে নেটিজেনদের দাবি— হলিউডে নিজের মূল্যায়ন পাচ্ছেন না ভারতের এ দেশি গার্ল। তবে এ নেতিবাচক প্রচারের বিপরীতে প্রিয়াংকা নিজের অবস্থান পরোক্ষভাবে স্পষ্ট করেছেন। তিনি নিজে সেই ভিডিওতে ‘লাইক’ দিয়ে নেটিজেনদের সেই সমালোচনার সঙ্গে একমত পোষণ করেছেন।

একটি নির্দিষ্ট ভিডিওর খণ্ডিত অংশ ব্যবহার করে প্রিয়াংকা চোপড়ার আন্তর্জাতিক ক্যারিয়ারকে খাটো করে দেখানোর চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ