এপ্রিলে ভারত-সৌদি থেকে আসবে জ্বালানি তেল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এপ্রিলে ভারত-সৌদি থেকে আসবে জ্বালানি তেল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬ ১০:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬ ১০:২১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘এপ্রিল মাসে ভারত ও সৌদি আরব থেকে তেল আসবে। এ ছাড়া মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকেও তেল আসার কথা রয়েছে। এ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে।’

মঙ্গলবার (৩১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্র বা ভারতের মতো বন্ধুরাষ্ট্রসহ যেখান থেকেই সুযোগ পাওয়া যাবে, সেখান থেকেই জ্বালানি সংগ্রহের চেষ্টা করা হবে বলে উল্লেখ করেন তিনি।

রাশিয়ার তেল আমদানির বিষয়ে তিনি বলেন, ‘রাশিয়ার তেল আমদানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। এ জন্য রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন রয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি মন্ত্রণালয়ের আলোচনা চলছে। রাশিয়ার সঙ্গেও আলোচনা চলছে। এ ক্ষেত্রে জ্বালানি মন্ত্রণালয় কোনো সহায়তা চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় তা দিতে প্রস্তুত আছে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। এই মজুত আরও বাড়ানোর চেষ্টা চলছে। যুদ্ধের কারণে কিছু উৎস থেকে তেল আমদানিতে বাধা আসায় বিকল্প উৎস খোঁজা হচ্ছে। এ ক্ষেত্রে জ্বালানি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশে জ্বালানি তেলের সংকট নেই উল্লেখ করে তিনি বলেন, ‘বিভিন্ন স্থানে তেল মজুত করে রাখা হয়েছে। অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ