জাগপার সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাগপার সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে।

দলটির সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বুধবার (১ এপ্রিল) সকালে পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সূচনা করেন।

এ সময় রাশেদ প্রধান অরাজনৈতিক সামাজিক সংগঠন আধিপত্যবাদবিরোধী জাতীয় দীক্ষা- আজাদী’র ঘোষণা দেন। দেশ এবং প্রবাস থেকে জাগপা ও আজাদীতে যোগদান করা যাবে www.jogdaanbd.org নামক ওয়েবসাইটের মাধ্যমে।

সারাদেশে জাগপার যোগদান কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের দায়িত্ব রয়েছেন ৫ জন। এরা হলেন, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নজরুল ইসলাম বাবলু, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এস এম জিয়াউল আনোয়ার, খুলনা ও বরিশাল বিভাগে সাব্বির আহমেদ, রাজশাহী ও রংপুর বিভাগে শামীম আহমেদ এবং প্রবাসী বিভাগে ওলিউল আনোয়ার।

রাশেদ প্রধান বলেন, মজলুম জননেতা শফিউল আলম প্রধানের হাতে সৃষ্ট জাগপা বিগত ৪৬ বছর ধরে দেশ ও দেশের মজলুম জনগণের পক্ষে কাজ করছে। জাতীয় নির্বাচনের পরে সংগঠন বৃদ্ধির লক্ষ্যে যোগদান কার্যক্রম সূচনা করেছি। একই সাথে বাহ্যিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে দল মত নির্বিশেষে একটি দেশপ্রেমিক প্ল্যাটফর্ম অপরিহার্য। তাই সামাজিক সংগঠন আজাদীর জন্ম হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ