সংসদ কার্যকরের মধ্যেই গণতন্ত্রের ভবিষ্যৎ: স্পিকার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংসদ কার্যকরের মধ্যেই গণতন্ত্রের ভবিষ্যৎ: স্পিকার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২, ২০২২ ১:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২, ২০২২ ১:৫১ অপরাহ্ণ

 

সংসদকে গণতন্ত্রের মূল কেন্দ্র হিসেবে অভিহিত করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ কার্যকর রাখার মধ্যেই গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার (২ সেপ্টেম্বর) সংসদের এলডি হলে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

স্পিকার বলেন, সংসদ রিপোর্টিংয়ে নিয়োজিতরা সাংবাদিকতায় দক্ষতা ও মেধার স্বাক্ষর রেখে চলেছেন। তাদের কাছ থেকেই আমরা নতুন নতুন বিষয় জানতে পারি।

শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদের সব তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের কাজ করে যেতে হবে। তিনি সংসদ রিপোর্টিংয়ে যুক্তদের সবধরনের পেশাগত সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় স্পিকার বলেন, কোভিড মহামারিতে আমাদের জীবন থেকে মূল্যবান সময় হারিয়ে গেছে। যা আর কোনোদিন ফিরিয়ে আনা সম্ভব নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। অন্যান্যের মধ্যে সংগঠনের সাবেক সভাপতি শাহজাহান সরদার, আশীষ সৈকত, রেজোয়ানুল হক রাজা প্রমুখ।

অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম চক্রবর্তী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক কামরান রেজা চৌধুরী।

ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত হচ্ছে। এই চেতনাকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ