খালেদা জিয়ার জনপ্রিয়তার প্রমাণ জানাজায় মানুষের ঢল: অ্যাটর্নি জেনারেল - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার জনপ্রিয়তার প্রমাণ জানাজায় মানুষের ঢল: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৫, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৫, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ৩১ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি তার ব্যাপক জনপ্রিয়তার স্বীকৃতি। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের রক্ষায় খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেতা।

রবিবার (৫ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ, দোয়া ও পুষ্পস্তবক অর্পণের পর এই মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। নবনিযুক্ত আইন কর্মকর্তা হিসেবে তার নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে তিনি নিজেও অংশগ্রহণ করেন।

রুহুল কুদ্দুস কাজল বলেন, “গণতন্ত্রের উত্তরণের এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা খালেদা জিয়ার শারীরিক উপস্থিতি অনুভব করতে পারছি না। তারেক রহমান যেন ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীলভাবে কাজ করতে পারেন, সেই দিকেও আমরা দোয়া করেছি। পাশাপাশি মরহুম আরাফাত রহমান কোকোর জন্যও বিশেষ দোয়া করা হয়েছে।”

রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন প্রসঙ্গে তিনি বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব সম্পাদনের জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

গণতান্ত্রিক সমাজব্যবস্থায় বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্বের ওপর জোর দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, মানুষের ন্যায়বিচার নিশ্চিত করাই বিচার বিভাগের মূল লক্ষ্য।

তিনি অভিযোগ করেন, দেশের আগের তিনটি নির্বাচনে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে ২০২৬ সালের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা পুনরায় শুরু হয়েছে, যা সুশাসনের প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার হিসেবে ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন।

রুহুল কুদ্দুস কাজল আরও বলেন, রাষ্ট্রের নির্বাহী, বিচার বিভাগ এবং আইনসভা স্বতন্ত্রভাবে কাজ করতে পারলেই গণতন্ত্র সুসংহত হবে। এখন পর্যন্ত নির্বাহী বিভাগের কোনো হস্তক্ষেপ লক্ষ্য করা যায়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ