সংরক্ষিত নারী আসনে ভোটের তারিখ ঘোষণা, তফসিল ৮ এপ্রিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, এপ্রিল ৬, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, এপ্রিল ৬, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী আগামী ৮ এপ্রিল তফসিল ও ১২ মে ভোটগ্রহণ করা হবে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
নির্বাচন কমিশনে চলমান ১১তম কমিশন সভা শেষে ব্রিফিং করেন তিনি।
সংরক্ষিত নারী আসন বন্টন সম্পর্কে জানানো হয়, বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলামী জোট ১৩টি ও স্বতন্ত্র থেকে একটি আসন পাবে।
ব্রিফিংয়ে ইসি সচিব জানান, স্থগিত থাকা ত্রয়োদশ সংসদ নির্বাচনের শেরপুর-৩ আসন ও বগুড়া-৬ এর উপনির্বাচনের ভোট নিয়ে এখন পর্যন্ত দুশ্চিন্তার কোনো পরিস্থিতি হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি দেখছে।
চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনে অনুষ্ঠিত ভোটের ফলাফল আদালতের নির্দেশনা অনুযায়ী ঘোষণা করা হবে বলে জানান আখতার আহমেদ।
ত্রয়োদশ সংসদ নির্বাচন-পরর্বতী সময়ে ৫০টি নির্বাচনী মামলা হয়েছে এবং নির্বাচনী ব্যয়ের প্রতিবেদন দেওয়ার সময় এক মাস বাড়ানো হয়েছে বলেও জানান ইসি সচিব।
জনতার আওয়াজ/আ আ