মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬ ১২:২৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬ ১২:২৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
মধ্যপ্রাচ্যে সাময়িক যুদ্ধবিরতির উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। যুদ্ধবিরতির এই উদ্যোগকে ওই অঞ্চলে উত্তেজনা প্রশমনের দিকে একটি উৎসাহব্যঞ্জক পদক্ষেপ হিসেবে বর্ণনা করে দেশটি সকল পক্ষকে স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের জন্য সংলাপের আহ্বান জানিয়েছে।

বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ আশা করে সংশ্লিষ্ট সব পক্ষ যুদ্ধবিরতিকে সম্মান করবে এবং স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য এই সুযোগটিকে গঠনমূলকভাবে কাজে লাগাবে।

বিবৃতিতে যুদ্ধবিরতি বাস্তবায়নে অবদান রাখা সংশ্লিষ্ট সকল পক্ষের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করা হয়।

বাংলাদেশ আরও পুনর্ব্যক্ত করেছে, সব ধরনের বিরোধ সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব এবং করা উচিত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ