হাদি হত্যার ২ আসামিকে ফেরত দেবে ভারত, হাসিনাকে হস্তান্তরের অনুরোধ বাংলাদেশের - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাদি হত্যার ২ আসামিকে ফেরত দেবে ভারত, হাসিনাকে হস্তান্তরের অনুরোধ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে ফেরত পাঠানোর বিষয়ে সম্মত হয়েছে ভারত। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং দেশটির পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গে বৈঠক করেছেন।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করায় ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে হস্তান্তরের জন্য আবারও অনুরোধ করা হয়েছে। চব্বিশের জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই দুইজনকেই মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ ছাড়া, আলোচনা চলাকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে মেডিকেল ও বিজনেস ভিসা আগামী সপ্তাহগুলোতে সহজ করা হবে বলে আশ্বাস দিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ