শেরপুর-৩ আসন: ভোট দিয়ে যা বললেন বিএনপি প্রার্থী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেরপুর-৩ আসন: ভোট দিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের শ্রীবরদী উপজেলার রুপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে তিনি ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

রুবেল বলেন, জামায়াতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বিএনপি নাকি তাদের অ্যাজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিচ্ছে। তবে, আমি নিজে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেছি প্রতিটি কেন্দ্রেই জামায়াতের অ্যাজেন্ট উপস্থিত রয়েছে। আমার ইউনিয়নের কেন্দ্রগুলোতেও তাদের অ্যাজেন্ট কাজ করছে। সুতরাং এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, যা জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে অতীতে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তার তুলনায় এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি অনেক বেশি। ফলে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতার ঘটনা ঘটছে না।

তিনি দাবি করেন, একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন।

এ আসনটিতে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মাকসবাদী) প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত আসনটিতে ১২৮টি ভোটকেন্দ্র এবং ৭৫১টি ভোট কক্ষে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এরমধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২৭টি, গুরুত্বপূর্ণ ৩২টি ও সাধারণ ভোট কেন্দ্র রয়েছে ৬৯টি।

জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গত ১২ ফেব্রুয়ারি এ আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ