শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন বাতিল করতে হবে: পরওয়ার - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন বাতিল করতে হবে: পরওয়ার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন বাতিল করতে হবে। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, যা আবারও প্রমাণিত হয়েছে। বিএনপি যে পথে হাঁটছে, তা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।

শুক্রবার (১০ এপ্রিল) বায়তুল মোকাররমে জুমার পর জামায়াতের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনের নির্বাচনে ব্যাপক ভোট ডাকাতি, কেন্দ্র দখল, জাল ভোট, নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করে জামায়াত।

গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা না থাকলেও সব আগের মতোই আছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ভোট চাইলেও বিএনপি এর পক্ষে ছিল না। এর মধ্য দিয়ে বিএনপি মুনাফিকের পরিচয় দিয়েছে।

বিএনপি ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে বাতিল করতে চাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সংসদে জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানার কথা বললেও গণভোট মানেন না তারা। গণভোটে ৫০ এর কাছে ৭০ বিজয়ী হয়েছে। ‘হ্যাঁ’তে ভোট দিয়ে, না বাস্তবায়ন করা মানেই হলো জনগণের সঙ্গে প্রতারণা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ