সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১১, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১১, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
দেশের প্রথম সরাসরি কৃষকদের বিক্রয় কেন্দ্র ‘কৃষকের হাট’ উদ্বোধন শেষে কৃষকদের কাছ থেকে পণ্য ক্রয় করেন বাণিজ্য মন্ত্রী। ছবি – মামুন হোসেন

দেশের প্রথম সরাসরি কৃষকদের বিক্রয় কেন্দ্র ‘কৃষকের হাট’ উদ্বোধন করেছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (১১ এপ্রিল) সকালে সিলেট নগরীর টিলাগড়ে ‘কৃষকের হাট’ উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না। সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই আমরা বাংলাদেশ থেকে মুছে দিবো।’

সারাদেশে কৃষক যাতে তার উৎপন্ন পণ্য সপ্তাহে একদিন হলেও সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করতে পারেন সে বিষয়ে প্রত্যেক জেলায় জেলা প্রশাসকরা ব্যবস্থা নিবেন বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘কৃষকের হাট’ চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজাউন নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন।

হাটের উদ্বোধনকালে মন্ত্রী বলেন, আমাদের কৃষক যারা আছেন তারা অনেক সময় তাদের উৎপাদন মূল্যও পান না। আবার ভোক্তা পর্যায়ে পণ্য আসলে দেখা যায় সেটা ক্রয় সীমার বাইরে। বাজারের এই অব্যবস্থাপনা দূর করতে আমরা সিলেটে পাইলট প্রকল্প হিসেবে কৃষকের হাট করা উদ্যোগ নিয়েছি। যাতে কৃষক সরাসরি এসে ভোক্তাদের কাছে তার পণ্য বিক্রি করতে পারেন। আমদানি নির্ভর পণ্য স্থিতিশীল রাখতে দেশের পুরো সাপ্লাই চেন এআই জেনারেটেডে মডেলে অন্তর্ভুক্ত করা হবে। যাতে সরকারের বাজার নজরদারি সহজ হয়। এতে বাজার পরিস্থিতি স্থিতিশীল হবে।

দেশে টিসিবির কার্যক্রমের পরিধি বাড়ানো হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার প্রতিবছর এখনো টিসিবির কাজের জন্য ৩২শ থেকে ৩৩শ কোটি টাকা ভর্তুকি দেয়। এই ভর্তুকি দেওয়ার মূল্য উদ্দেশ্য হচ্ছে মানুষকে কম মূল্যে খাদ্য শস্য সরবরাহ করা। আমরা ধীরে ধীরে ভর্তুকি কমিয়ে আনবো। কিন্তু টিসিবির কার্যক্রম আরও বাড়ানো হবে।

মন্ত্রী আরও জানান, আগামী ২মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে এসে বিশ্বনাথ উপজেলার বাঁশিয়া খাল খনন উদ্বোধন করবেন।

সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষি পণ্যের বাজার সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে ব্যতিক্রমী এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন সকালে টিলাগড় পয়েন্টের নির্ধারিত স্থানে এই বাজারের কার্যক্রম চলবে। এখানে সিলেটের প্রান্তিক কৃষকরা কোনো ধরনের দালালের সহায়তা ছাড়াই তাদের উৎপাদিত পণ্য সরাসরি সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করার সুযোগ পাবেন। বাজারটির মূল লক্ষ্য হলো মাঠপর্যায়ের কৃষক এবং শহরের সাধারণ ভোক্তার মধ্যে একটি সরাসরি সেতুবন্ধন তৈরি করা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ