পরশ-তাপসের জন্য কান্না আসে, গুম পরিবারে জন্য কেন নয় : রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ৩, ২০২২ ৭:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ৩, ২০২২ ৭:২২ অপরাহ্ণ

বিরোধীদলের নেতাকর্মীদের উপর যত আঘাত, গুম, যত বিচারবহির্ভূত হত্যা সব কিছুর নির্দেশদাতা বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, দুই-তিন দিন আগে অবৈধ প্রধানমন্ত্রী পরশ-তাপসকে ধরে কান্না করেছে। তাদের বাবাকে হত্যা করা হয়েছে তার জন্য। আমরাও এটার নিন্দা করি যারা তাদের বাবাকে হত্যা করেছে তার জন্য। কিন্তু ইলিয়াস আলী গুম তার ছেলে যে কান্না করছে। চৌধুরী আলমের স্ত্রী কান্না করছে, সুমনের মা কান্না করছে । এইটা আপনি প্রধানমন্ত্রীর অনুধাবন হয় না? পরশ আর তাপসের জন্য কান্না আসে ইলিয়াস আলী, চৌধুরী আলম,
এদের জন্য কান্না আসে না? নুর আলম, রহিম, শাওনের জীবন চলে গেছে। আর আপনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলা যাবে না।
শনিবার (৩ সেপ্টম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির উদ্যোগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আজকের এই সমাবেশ অন্যায়, জুলুম, একটা সরকারের পৈশাচিক আচরণের বিরুদ্ধে। প্রকাশ্যে হত্যার নির্দেশ দিতে পারে সেই পৈশাশিক সরকারের বিরুদ্ধে ।
বিএনপির এই মুখপাত্র বলেন, কয়েকদিন আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেছেন তারা রাজপথে থাকবে। রাজপথে থাকার পরিণতি আমরা দেখছি শাওনের লাশ। তারা মাঠ দখলে রাখবে। সেই দখলে রাখার নমুনা হচ্ছে শাওনের রক্তাক্ত, রক্ত ভেজা শার্ট। এই নমুনা তারা যে আরো কত দেখাবে। এই নমুনা তারা যে কোন পর্যায়ে নিয়ে যাবে তা বলা মুশকিল। প্রধানমন্ত্রী যদি মহিলা না হয়ে পুরুষ হতেন তাহলে শামীম ওসমানের চেয়ে বড় গুন্ডা হতেন এই বিষয়ে কোন সন্দেহ নেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির রিজভী বলেন, ১৪ই আগস্ট আপনি বলেছেন বিএনপি গণভবন ঘেরাও করবে তাদের করতে দিন। তাদের মিটিং মিছিল করতে দিন বাধা দিবেন না। প্রধানমন্ত্রী আমরা যে বলি দেশে কর্তৃত্ববাদী এক ব্যক্তির শাসন চলছে। আপনি নির্দেশ দেওয়ার কে? বিএনপি মিটিং মিছিল করবে কথা বলবে এটা তো স্বাধীনতা। আপনি আলাদাভাবে নির্দেশ দিচ্ছেন কেন? আপনি গণতন্ত্র হরণকারী ১৪ই আগস্ট এর বক্তব্যে আপনি তা প্রমাণ করেছেন। আর আপনি বলেছেন আমি করুণা করে খালেদা জিয়াকে বাসায় থাকতে দিয়েছি। তাহলে আপনিই তাকে জেলে ভরেছিলেন। আমরা বলেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলা আপনার নির্দেশে হয়েছে। আপনার কথার মাধ্যমে তা প্রমাণ হয়েছে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আর কোন সময় নেই। মিটিংয়ে মিছিলে কণ্ঠের উচ্চারণে এ সরকারকে পদত্যাগ করাতে হবে। আর এই পদত্যাগের মাধ্যমেই দেশে শান্তি আসবে গণতন্ত্র আসবে দেশমাতা বেগম খালেদা জিয়া মুক্তি হবে। গণতন্ত্রের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন। রাজপথের প্রত্যেকটা জায়গায় আন্দোলনের ঝড়-হাওয়া বয়ে দিতে হবে।এছাড়া কোন উপায় নেই।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম এর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম,স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লা আমান প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ