জ্বালানি তেল নিয়ে যা জানালো মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
দেশে যে পরিমাণ জ্বালানি তেলের মজুত আছে এতে এপ্রিল শুধু না, মে মাসেও কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছে জ্বালানি মন্ত্রণালয়।
বুধবার (১৫ এপ্রিল) এক ব্রিফিংয়ে এস কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী
মনির হোসেন বলেন, ‘ডিজেল মজুত আছে ১ লাখ ১ হাজার ৩৮৫ টন। অকটেন মজুত আছে ৩১ হাজার ৮২১ টন, পেট্রোল ১৮ হাজার ২১১ টন, জেট ফুয়েল ৭৭ হাজার ৫৪৬ টন মজুত আছে।’
তিনি বলেন, ‘জ্বালানির যে মজুত আছে এতে এপ্রিল শুধু না, মে মাসেও কোনো সমস্যা হবে না। আগামী দুই মাসে জ্বালানির কোনো সমস্যা হবে না। সরবরাহ কোনোভাবেই কমানো হচ্ছে না।’
মনির হোসেন চৌধুরী বলেন, ‘গত বছর একই সময়ে যে তেল পেট্রোল পাম্পগুলোতে দেওয়া হয়েছে, এ বছরও একই পরিমাণের তেল দেওয়া হচ্ছে। সরবরাহ কোনোভাবেই কমানো হচ্ছে না। এতে তো সমস্যা হওয়ার কথা না।’
তিনি বলেন, ‘শিল্প-কারখানার ডিজেলে কোনো ঘাটতি নেই। এক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই। তালিকা ধরে চাহিদা অনুযায়ী জ্বালানি দেওয়া হচ্ছে। বেসরকারিভাবে ১৪ লাখ টন জ্বালানি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।’
মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রতিমাসে জ্বালানির দাম সমন্বয় করা হয়। এপ্রিল মাসেও করা হয়েছে। সামনের মাসে কী হবে তা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত হবে।
তিনি বলেন, ‘পেট্রোল পাম্পে অতিরিক্ত ভিড়-এই সমস্যা ঢাকার বাইরে নেই। ঢাকায় সমস্যাটা দেখা যাচ্ছে। কিন্তু প্যানিক বাইংয়ের প্রয়োজন নেই।’
জনতার আওয়াজ/আ আ