জাতীয় সংসদের ১৫তম দিনের অধিবেশন শুরু - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় সংসদের ১৫তম দিনের অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনের আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়েছে আজকের আলোচনা। আজ বেশ কিছু জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সঙ্গে প্রশ্নোত্তর পর্ব হওয়ার কথা রয়েছে।

এর আগে, গতকাল বুধবার ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের কার্যক্রম আজ সকাল ১০টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। পরে পবিত্র ঈদুল ফিতর ও অন্যান্য সরকারি ছুটির কারণে গত ১৫ মার্চ সংসদের বৈঠক মুলতবি করা হয়। এরপর ২৯ মার্চ বিকেল ৩টায় আবারও অধিবেশন শুরু হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ