সংস্কৃতিতে আমদানী নির্ভরতা কমিয়েদেশীয় সংস্কৃতিকে বেগবান করতে হবে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬ ১১:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬ ২:৪৩ অপরাহ্ণ

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি
ছবি প্রতিনিধি
জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট ময়মনসিংহ জেলা শাখার বর্ষবরণ অনুষ্ঠানে বক্তাগন বলেন আমাদের সংস্কৃতি আমাদের অহংকার। দেশীয় শিল্পের বিকাশ ঘটাতে সবার আগে প্রয়োজন আমদানী নির্ভরতা কমানো। সংস্কৃতি বিনিময় হতে পারে তা দ্বিপাক্ষিক।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রাম বাংলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভা গুলোকে খোঁজার চেষ্ঠা করেছেন।এ জন্য তিনি বিটিভিতে নতুন কুঁড়ি নামে একটি অনুষ্ঠান প্রবর্তন করেছিলেন।যার সুবাদে দেশের অনেক প্রতিষ্ঠিত শিল্পীই সেখান থেকে উঠে আসা।একটি দেশকে ধ্বংস করতে হলে সবার আগে প্রয়োজন তার সংস্কৃতি ধ্বংস করা।বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ ঘটিয়ে তা যেন ধ্বংস করতে না পারে সে জন্য সংস্কৃতি কর্মীদেরই সবচেয়ে বেশী সতর্ক থাকতে হবে।
বুধবার সন্ধারাতে ময়মনসিংহ টাউন হল মুক্তমঞ্চে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট জেলা শাখার আহ্বায়ক শরীফ মাহফুজুল হক আপেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী,যুগ্ম আহ্বায়ক এড.এমএ হান্নান,জিয়া পরিষদ সাধারন সম্পাদক অধ্যক্ষ শেখ ইউসুফ লিটন,মহানগর জাসাস সাধারন সম্পাদক তারেক সালাহউদ্দিন,জোটের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাসিম সারোয়ার,যুগ্ম আহ্বায়ক এড.আজিজৃল হাই সোহাগ,যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম মিথুন,যুগ্ম আহ্বায়ক সজিব হাসান সানি,যুগ্ম কবি জামান শাহ,সোহানুর রহমান রোকন,যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম শিহাব,যুগ্ন আহ্বায়ক অলিউল্লাহ আকন্দ রিপন,

জেলা শাখার সদস্য স্বাধিনুর রহমান আজাদ,মিনহাজুল আবেদীন মিনহাজ,সুফিয়া আক্তার মায়া.শাহনাজ বহ্নি,আশিকুর রহমান ছোটন,সদর উপজেলা আহ্বায়ক এড,জসিম উদ্দিন,সদস্য সচিব সীমা জামান,যুগ্ম আহ্বায়ক উত্তম কুমার জয়,যুগ্ম আহ্বায়ক পান্না মিয়া,ফুলবাড়িয়া উপজেলা আহ্বায়ক লুৎফর রহমান সরকার,গফরগাও উপজেলা সদস্য সচিব মোঃ কাইয়ুম,নান্দাইল সদস্য সচিব মোঃ মামুন মিয়া,ঈশ^রগঞ্জ উপজেলা যুগ্ম আহ্বায়ক এনামুল হকসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সদস্য সচিব শিক্ষক-সাংবাদিক ও সঙ্গীত শিল্পী রফিকুল ইসলাম রফিক। এ সময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেল থেকে শুরু হওয়া এ বর্ষবরনের সাংস্কৃতিক উৎসবে ৩৫টি সংগঠনের শিল্পীরা সঙ্গীত,নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।রাত ১০টা পর্যন্ত দর্শক শ্রোতাগন বিমোহিত হয়ে উপভোগ করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট জেলা শাখার এ আয়োজন।
জনতার আওয়াজ/আ আ