সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬ ১০:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬ ১১:৩২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদে প্রাপ্ত ৬৮টি আসনের বিপরীতে ১৩টি সংরক্ষিত নারী আসন পাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট। একই জোট থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি নারী আসন পাবে। তবে দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি জোটের কাছে দুটি আসন দাবি করছে।

শুক্রবার (১৭ এপ্রিল) জামায়াতের এক সহকারী সেক্রেটারি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন, দলের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের গণমাধ্যমকে বলেন, ‘আমাদের নারী প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই তাদের নাম জানানো হবে। এনসিপি একটি আসন পাচ্ছে, আনুপাতিক হারে আরও একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে—এ বিষয়ে আলোচনা চলছে।’

তিনি আরও জানান, আনুষ্ঠানিকভাবে সোমবার ২০ এপ্রিল) তালিকা প্রকাশ করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ