আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ:বই পড়াকে প্রাণবন্ত করতে চান প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ:বই পড়াকে প্রাণবন্ত করতে চান প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১৮, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১৮, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

প্রায় সোয়া ঘন্টাব্যাপী আলোচনায় ওঠে আসে বইপড়াসহ শিক্ষাপ্রতিষ্টানে সাংস্কৃতিক কার্যক্রম এগিয়ে নেয়ার নানাদিক। এ সময় প্রধানমন্ত্রী বইপড়া কর্মসূচিকে একেবারে প্রাথমিক পর্যায় থেকে কিভাবে শিক্ষা কার্যক্রমে যুক্ত করা যায় তা নিয়ে আগ্রহ ব্যক্ত করেন।

সাক্ষাৎ প্রসঙ্গে আবদুল্লাহ আবু সায়ীদ মানবজমিনকে বলেন, অত্যন্ত প্রাণবন্ত আলোচনা হয়েছে। বইপড়া ও সাংস্কৃতিক কার্যক্রমকে গতিশীল করতে প্রধানমন্ত্রী আগ্রহী। প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, বইপড়া কর্মসূচিকে কিভাবে প্রাইমারি লেবেলে নিয়ে যাওয়া যায় এ বিষয়ে শিগগিরই কনসার্ন সকল মন্ত্রণালয়কে নিয়ে কাজ শুরু হবে।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, শিক্ষার্থীকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে সরকার যৌথভাবে কাজ করবে। বই পড়ার এই কর্মসূচি হবে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল পর্যায়ে। অতিরিক্ত প্রেস সচিব জানান, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে নিয়ে প্রধানমন্ত্রী মধ্যাহ্নভোজ করেন। সাক্ষাতের সময়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ