রমজানে সাংবাদিকদের ১ কোটি ১২ লাখ টাকার ইফতার-ঈদ উপহার দেওয়া হয়েছে: তথ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রমজানে সাংবাদিকদের ১ কোটি ১২ লাখ টাকার ইফতার-ঈদ উপহার দেওয়া হয়েছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ১৯, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ১৯, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
২০২৬ সালের রমজান মাসে দুই হাজার সাংবাদিক পরিবারকে মোট ১ কোটি ১২ লাখ ৩৪ হাজার টাকার ইফতার ও ঈদ উপহার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রবিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন এবং খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগারের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বিকেল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনের কার্যক্রম শুরু হয়।

অধিবেশনে তথ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের কল্যাণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট একটি স্থায়ী ও একটি চলতি তহবিল পরিচালনা করে।’

তিনি জানান, সরকারি বাজেটের ‘বিশেষ অনুদান’ ও ‘কল্যাণ অনুদান’ খাত থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়। এছাড়া স্থায়ী তহবিল রাষ্ট্রায়ত্ত তফসিলি ব্যাংকে আমানত হিসেবে সংরক্ষিত রয়েছে, যার লভ্যাংশের সর্বোচ্চ ৫০ শতাংশ সাংবাদিকদের সহায়তায় ব্যয় করা হয়।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘২০২৫-২০২৬ অর্থবছরে সরকার ‘অনুদান বাজেট’ হিসেবে মোট ৯ কোটি ২৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এর আওতায় ২০২৬ সালের মার্চ পর্যন্ত ১ হাজার ১১০ জন অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিকদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।’

এছাড়া ৪০২ জন সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মধ্যে ৭৩ লাখ ২৬ হাজার টাকার বৃত্তি বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ