চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে চীন সফরে মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে চীন সফরে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ২০, ২০২৬ ১:১১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ২০, ২০২৬ ১:১১ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে চীন সফরে গেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (১৯ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে চায়না এয়ার-এর একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ত্যাগ করেন।

ঢাকা বিমান বন্দরে মির্জা ফখরুলের সঙ্গে সৌজন্যে স্বাক্ষাৎ করে বিদায় জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিএনপি মহাসচিবের সঙ্গে তার সহকারী একান্ত সচিব ইউনুস আলী তার সঙ্গে যাচ্ছেন।

আগামী ২২ এপ্রিল মির্জা ফখরুল দেশে ফেরার কথা রয়েছে। বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইতোমধ্যে চীনে আছেন। বেইজিংয়ে সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন মির্জা ফখরুলের নেতৃত্বে প্রতিনিধি দলটি।

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর চীনে এটিই প্রথম রাজনৈতিক সফর। বিএন‌পি মহাস‌চিবের নেতৃত্ব প্রতি‌নি‌ধি দলের এ সফর রাজনৈতিক সম্পর্কোন্নয়নের পাশাপাশি ভূরাজনীতি বিবেচনায়ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সং‌শ্লিষ্টরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ