তুলিকে অভিনন্দন জানালেন ব্যারিস্টার আরমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তুলিকে অভিনন্দন জানালেন ব্যারিস্টার আরমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পাওয়ায় সাবেক নির্বাচনী প্রতিদ্বন্দ্বী সানজিদা ইসলাম তুলিকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম (ব্যারিস্টার আরমান)।

মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান। পোস্টে তিনি স্মরণ করেন, ঢাকা-১৪ আসনে একসময় তাদের মধ্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সেটি ছিল ব্যক্তি বা ক্ষমতার লড়াই নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ও দায়বদ্ধতাকে ঘিরে।

ব্যারিস্টার আরমান লেখেন, জাতীয় সংসদে নতুন সদস্য হিসেবে সানজিদা ইসলাম তুলিকে স্বাগত জানাচ্ছেন তিনি। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, তুলি সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে সংসদে গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করবেন।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, দেশে দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর বেদনা এবং বিনা বিচারে আটক থাকা মানুষের কণ্ঠস্বর যথাযথভাবে সংসদে তুলে ধরা অত্যন্ত জরুরি। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে নতুন সংসদ সদস্য হিসেবে তুলি সক্রিয় ভূমিকা রাখবেন বলেও তিনি প্রত্যাশা করেন।

সবশেষে ব্যারিস্টার আরমান সানজিদা ইসলাম তুলির সংসদীয় পথচলা অর্থবহ, সাহসী ও গৌরবময় হোক—এমন শুভকামনা জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ