জাতীয় পার্টি এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী : চুন্নু - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৩, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় পার্টি এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী : চুন্নু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৪, ২০২২ ১১:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৪, ২০২২ ১১:৪৫ অপরাহ্ণ

 

জাতীয় পার্টি (জাপা) নিয়ে আর কেউ খেলতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

তিনি মনে করেন, দলটির বর্তমান চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে জাপার সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে এক আলোচনা সভায় জাপা মহাসচিব এসব কথা বলেন।

চুন্নু বলেন, যারা জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়, তারা বোকার স্বর্গে বাস করছে। জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ সফল হবে না। দলের নেতাকর্মীরা প্রয়োজনে জীবন দিয়ে পার্টির বিরুদ্ধে সব ষড়যন্ত্র নসাৎ করে দেবে।

সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশে জাপা মহাসচিব বলেন, আগামী জাতীয় নির্বাচন কারো জন্যই সহজ হবে না। যেনতেন নির্বাচন করে কেউ আর পার পাবে না। আমরা ৩০০ আসনে নির্বাচন করতেই প্রস্তুতি নিচ্ছি।

তিনি বলেন, ত্রিমুখী নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে সবাইকে। আওয়ামী লীগ ও বিএনপি ক্ষমতার দ্বন্দ্বে সহিংসতা শুরু করেছে। দেশের মানুষ সহিংস রাজনীতি পছন্দ করে না। এ সুযোগে জাতীয় পার্টির নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে গিয়ে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন ও সুশাসনের দাওয়াত পৌঁছে দেবে।

চুন্নু আরও বলেন, আগামী নির্বাচন অনেকের জন্যই অস্তিত্বের প্রশ্ন হয়ে দেখা দেবে। যারা পরাজিত হবে, তারা ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।

তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জাপা মহাসচিব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ