ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক হলেন ইসহাক সরকার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
আনুষ্ঠানিকভাবে গতকাল শুক্রবার জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার পরদিনই দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হলেন বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার।
শনিবার রাতে ইসহাক সরকার নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ রাতে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক কমিটি চূড়ান্ত করা হয়েছে। দ্রুতই এ কমিটির নাম ঘোষণা করা হবে।
আহ্বায়ক কমিটির সদস্য সচিব করা হয়েছে এসএম শাহরিয়ারকে। তিনি ঢাকা মহানগর দক্ষিণের আগের কমিটিতেও সদস্য সচিব ছিলেন।
প্রসঙ্গত, কর্মীদের নিয়ে মিছিল করে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন বিএনপি থেকে বহিষ্কৃত যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি।
এ ছাড়া অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল (ফ্লোরা), কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি ও আওয়ামী লীগ সরকারের আমলে রেলের অনিয়ম নিয়ে আন্দোলন করে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনিসহ কয়েকজন নেতা এনসিপিতে যোগ দিয়েছেন। শুক্রবার বিকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) এক অনুষ্ঠানে তারা দলটিতে যোগ দেন।
জনতার আওয়াজ/আ আ