নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি
ছবি প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে চৌমুহনী পৌরসভার উদ্যোগে নঈম উদ্দিন খাল পরিস্কার কার্যক্রমের উদ্বোধন করেন চৌমুহনী পৌরসভার পৌর প্রশাসক ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান।
এসময় তিনি বলেন, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি খাল, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে মশার প্রজনন কমে আসবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে।
তিনি আরও জানান, পৌরসভার পক্ষ থেকে নিয়মিতভাবে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে এবং এ বিষয়ে সকল নাগরিককে সচেতন হওয়ার আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত খাল পরিস্কার ও পরিবেশ রক্ষায় প্রশাসনকে ধন্যবাদ জানান। এসময় আরো উপস্থিত ছিলেন পৌর সচিব জাকির হোসেন, সুপার ভাইজার বেলায়েত হোসন সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
জনতার আওয়াজ/আ আ