প্রথম শ্রেণির সব শিক্ষার্থী পাবে স্কুলড্রেস-ব্যাগ-জুতা-মোজা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রথম শ্রেণির সব শিক্ষার্থী পাবে স্কুলড্রেস-ব্যাগ-জুতা-মোজা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির সব শিক্ষার্থী স্কুলড্রেস, ব্যাগ, জুতা-মোজা পেতে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠকে এ তথ্য জানান তিনি।

তবে এই পাইলট প্রকল্পে প্রথম পর্যায়ে প্রতি উপজেলায় দুটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির সব শিক্ষার্থী পাবে ড্রেস, জুতা ও ব্যাগ। বিজিএমইএ থেকে ১ লাখ শিক্ষার্থীকে স্কুলড্রেস, ব্যাগ, জুতা-মোজা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। আগামী জুলাই থেকে শুরু হবে এই পাইলট কর্মসূচি।

আরও পড়ুন- লক্ষাধিক প্রাথমিক শিক্ষার্থী ব্যাগ ও স্কুল ড্রেস পাবে: মাহদী আমিন

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ