রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৫, ২০২২ ১:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৫, ২০২২ ১:৫৬ অপরাহ্ণ

 

রংপুরের তারাগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৫ জন ঘটনাস্থলে এবং ৫ জন রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও ৭০ জন।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব মোর্শেদ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রবিবার (৪ আগস্ট) রাত ১টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপারসহ ৫ জন নিহত হন। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিলে আরও ৫ জনের মৃত্যু হয়।’

এদিকে, ৭০ জন আহতের মধ্যে বেস কয়েকজন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। এখনো ভর্তি আছেন ৬০ জন। এদের মধ্যে নারী রয়েছেন এবং অধিকাংশই আশঙ্কাজনক অবস্থায় আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

 আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই এলাকায়। বৃষ্টির মধ্যেই রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বৃষ্টিতে ভিজে উদ্ধারকাজ পরিচালনা করেছেন। নিহত ও আহতদের সঠিক নাম ঠিকানা পাওয়া যায়নি।
 

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ