হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের খাদ্য সহায়তা দেবে সরকার: অনিন্দ্য ইসলাম - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের খাদ্য সহায়তা দেবে সরকার: অনিন্দ্য ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ১, ২০২৬ ৪:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ১, ২০২৬ ৪:৪০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘হাওর অঞ্চলে অতিবৃষ্টির কারণে যেসব কৃষকের ফসলের ক্ষতি হয়েছে, তা পুষিয়ে দেওয়ার জন্য আগামী তিন মাস সরকারের তরফ থেকে তাদের একটি বিশেষ খাদ্য সহায়তা দেওয়া হবে।’ তিনি শুক্রবার যশোর জেলা প্রশাসন আয়োজিত মহান মে দিবস উপলক্ষে র‌্যালির আগে সমাবেশে এ কথা বলেন।

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কৃষক ও শ্রমিকদের জন্য সরকারের সহায়তার কথা উল্লেখ করে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের মাধ্যমে শ্রমিকদের পরিবারে আরও একটু সচ্ছলতা আনার চেষ্টা করছে। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দিয়েছে সরকার।

‘জুলাই গণঅভ্যুত্থানে যারা শাহাদাতবরণ করেছেন তার অধিকাংশই শ্রমিক। তাই আমাদের অঙ্গীকার রয়েছে শ্রমিকদের কাজ ফিরিয়ে দেওয়ার। কর্মসংস্থান সংকটের সমাধান এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কলকারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে। সরকার চেষ্টা করছে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার।’

বক্তব্য শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে মহান মে দিবসের বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালি ও আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন– ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ