রপ্তানি বন্ধ করলে আগেভাগে জানাতে ভারতের প্রতি আহ্বান - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৯, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রপ্তানি বন্ধ করলে আগেভাগে জানাতে ভারতের প্রতি আহ্বান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৬, ২০২২ ৪:০৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৬, ২০২২ ৪:০৭ পূর্বাহ্ণ

 

রপ্তানি বন্ধ করার প্রয়োজন হলে আগেভাগে জানাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়ামকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান। নয়াদিল্লির আইটিসি মৌর্য্য হোটেলে সোমবার সন্ধ্যায় ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, ‘‘বিভিন্ন স্ট্র্যাটেজিক কমোডিটিজ’ যেগুলো আমরা ভারত থেকে নেই সেগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভারত যাতে আমাদের জানায়।

পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশ এ বিষয়ে আগাম পূর্বাভাস পাওয়ার ওপর গুরুত্ব দিয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনায় জ্বালানি খাত গুরুত্ব পেয়েছে। ইউক্রেন সংকটের কারণে জ্বালানিসহ বিভিন্ন খাতে যে প্রভাব পড়েছে তা মোকাবেলায় ভারত বাংলাদেশকে কীভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়েও আলোচনা হয়েছে। ভারতে জ্বালানি তেল উদ্বৃত্ত থাকলে বাংলাদেশ যেন তা পেতে পারে সে বিষয়েও আলোচনা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ