আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলার পোস্ট - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলার পোস্ট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটাক্ষ করে পোস্ট দিয়েছেন দলটির সাবেক নেত্রী নীলা ইস্রাফিল।

শুক্রবার (১ মে) বিকালে নিজের ফেসবুক আইডিতে আসিফ মাহমুদকে সরাসরি কটাক্ষ করে এই মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে নীলা লেখেন, ‘জামায়াত-শিবির ব্যবহার করল ইউনূসের সরকারে রেখে, এরপর এমপি প্রার্থীও হতে দিল না। এখন মেয়রও হতে দেবে না। আহারে ব্রো লাইফটাই স্পয়েল হয়ে গেল তোমার!’

রাজনৈতিক পটপরিবর্তনের পর আসিফ মাহমুদ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে রাজনীতিতে সক্রিয় হন। তবে সম্প্রতি বিভিন্ন নির্বাচনে প্রার্থিতা ও রাজনৈতিক মেরুকরণ নিয়ে দলের ভেতরে-বাইরে নানা আলোচনা চলছে। এরই মধ্যে নীলা ইসরাফিলের এই বিস্ফোরক মন্তব্য রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, নীলা ইসরাফিল আগে এনসিপির রাজনীতির সাথে যুক্ত থাকলেও বর্তমানে তিনি দলটির সাবেক নেত্রী হিসেবে পরিচিত। তার এই পোস্টের বিষয়ে আসিফ মাহমুদ বা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ