সরকারি প্রশিক্ষণে মিলবে বিনা খরচে বিদেশে যাওয়ার সুযোগ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারি প্রশিক্ষণে মিলবে বিনা খরচে বিদেশে যাওয়ার সুযোগ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ

 

জয়পুরহাট প্রতিনিধি
ছবি সংগৃহীত

কারিগরি দক্ষতা অর্জন করলে সরকারি সুযোগ-সুবিধার আওতায় ব্যক্তিগত খরচ ছাড়াই বিদেশে কর্মসংস্থানের সুযোগ মিলবে বলে জানান জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

শনিবার (২ মে) দুপুরে জয়পুরহাট শিল্পকলা একাডেমিতে জেলার অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত জাপান শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদেশে যাওয়ার ক্ষেত্রে কেউ যেন প্রতারণার শিকার না হয়, সরকার এসব পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জয়পুরহাট জেলা কৃষিপ্রধান জেলা। এখানে কর্মসংস্থানের সুযোগ কম। তবে বিদেশে কর্মসংস্থানের অনেক সুযোগ। তাই প্রধানমন্ত্রী প্রতিবছর দেশ থেকে বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর কর্মসূচি গ্রহণ করেছেন। আমাদের লক্ষ্য সরকারি প্রশিক্ষণ ও দক্ষতা নিয়ে মানুষ জাপান, দক্ষিণ, কোরিয়া, ইতালিসহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের মতো দেশগুলোতে যাক। এতে রেমিট্যান্সও বাড়বে দেশের অর্থনৈতিক উন্নয়নও হবে।

জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক আবুল হাসনাত হুমায়ুন কবির, অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমার, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ