গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন হলে জনগণ রক্ত দিয়ে সরিয়ে দিবে: মঈন খান - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন হলে জনগণ রক্ত দিয়ে সরিয়ে দিবে: মঈন খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন হলে দেশের জনগণ রক্ত দিয়ে তাদের সরিয়ে দেয়।

শনিবার (২ মে) বিকেলে আমার বাংলাদেশ পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘৭১ এর পর গণতন্ত্র থেকে বেরিয়ে নেতারা বার বার ভুল করেছে, তবে জনগণ রক্ত দিয়ে তাদের সরিয়ে দিতে ভুল করেনি। গণতন্ত্র থেকে বেরিয়ে যাওয়ায় হাসিনা সরকারকেও জুলাই যোদ্ধারা রক্ত দিয়ে সরিয়ে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘জুলাই যোদ্ধাদের অর্জনের ওপর ভিত্তি করেই ১২ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। দেশে আবারও গণতন্ত্র ফিরে এসেছে। সবাইকে এ গণতন্ত্র ধরে রাখতে হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ