জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন বিএনপির সংরক্ষিত নারী এমপিরা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন বিএনপির সংরক্ষিত নারী এমপিরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ৪, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ৪, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা।

সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত সমাধিতে তারা ফুল দিয়ে সম্মান জানান এবং দোয়া-মোনাজাতে অংশ নেন।

এ সময় উপস্থিত থেকে তাদের নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নতুন সদস্যদের সঙ্গে নিয়ে মাজার প্রাঙ্গণে গিয়ে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এর আগে রোববার রাত ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ তাদের শপথ পাঠ করান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ