নারী এমপিরা দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারী এমপিরা দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ৪, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ৪, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে সংরক্ষিত আসনে নির্বাচিত সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই আশা প্রকাশ করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে যারা নির্বাচিত হয়েছেন, তাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সংরক্ষিত নারী আসেনের এমপিরা যথাযথ দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।’

এদিন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান এবং দোয়া-মোনাজাতে অংশ নেন সংরক্ষিত আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা। মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান বলেন, ‘শহিদ জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দলটি দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ এবং সমাজের সব স্তরের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। দেশের গণতান্ত্রিক অগ্রগতি ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে দলীয়ভাবে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে এবং এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দেবেন, সে অনুযায়ী কাজ করা হবে।’

তিনি বলেন, ‘কৃষক, শ্রমিক, শিশু ও নারীসহ সমাজের প্রতিটি শ্রেণির মানুষ যেন তাদের প্রাপ্য অধিকার পায়, সে লক্ষ্যে বিএনপি অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে দেশের ওপর লেগে থাকা দুর্নীতির বদনাম দূর করতে কঠোরভাবে কাজ করা হবে বলেও জানান তিনি।’

সেলিমা রহমান বলেন, ‘গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে তাদের সঙ্গে সরাসরি কাজ করা হবে। নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেলে তৃণমূল পর্যায় থেকেই নারী ক্ষমতায়ন নিশ্চিত হবে, যা কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- সংসদের সরকারদলীয় হুইপ নূরুল ইসলাম মনি, নবনির্বাচিত সংসদ সদস্য শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবীবা, মোসা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানাসহ সহস্রাধিক নেতা-কর্মী।

উল্লেখ, গত রবিবার রাত ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সংরক্ষিত আসনে সরকার দলীয় ৩৬ জন, বিরোধী দলীয় ১২ জন এবং স্বতন্ত্র একজন সদস্য শপথ গ্রহণ করেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ তাদের শপথ পাঠ করান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ