বিএনপি মাঠে থাকলে শাপলা গণহত্যার বদলে আওয়ামী পতন হতো: রাশেদ প্রধান - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি মাঠে থাকলে শাপলা গণহত্যার বদলে আওয়ামী পতন হতো: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ৫, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ৫, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
হেফাজতে ইসলামীর সঙ্গে সেদিন বিএনপি মাঠে থাকলে শাপলা গণহত্যার বদলে আওয়ামী পতন হতে পারতো বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

তিনি বলেন, ‘২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ও দাবির প্রতি নৈতিক ও রাজনৈতিক সমর্থন জানিয়েছিল তৎকালীন ২০ দলীয় জোট। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমর্থন এবং জোটের প্রস্তুতি থাকা সত্ত্বেও তৎকালীন বিএনপি নেতারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে নায়।’

মঙ্গলবার (৫ এপ্রিল) পল্টনে দলীয় কার্যালয়ে শফিউল আলম প্রধান মিলনায়তনে শ্রমিক জাগপার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে রাশেদ প্রধান এসব কথা বলেন।

জাগপা মুখপাত্র বলেন, ‘আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনা ও শাপলা গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার চাই। একই সঙ্গে ভারতের ইশারায় এই হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার উদ্দেশ্যে যেসব মিডিয়া ও সাংবাদিক ‘হলুদ সাংবাদিকতা’ করেছেন, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। আমাদের দেশে এসব অপরাধের বিচার হয় না বলেই নতুন স্বৈরাচার জন্ম নেওয়ার সাহস পায়; ক্ষমতার পালাবদলে কিছু সাংবাদিক ও মিডিয়া হাউস কেবল সরকারের সেবাদাসে পরিণত হয়।’

রাশেদ প্রধান আরও বলেন, ‘গণভোটের আলোকে বিএনপি সরকার যে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করবে না, তা এখন পরিষ্কার। নতুন ফ্যাসিজমের পদধ্বনি দেশবাসী শুনতে পাচ্ছে। প্রস্তুতি গ্রহণ করুন নতুন যুদ্ধের, নতুন গণ-অভ্যুত্থানের এবং নতুন বিজয়ের।’

শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন- জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান ও ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ